হাওজা নিউজ এজেন্সি: এ বিষয়ে হযরত আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর কাছে একটি শরয়ি প্রশ্ন করা হয়েছে।
প্রশ্ন: কেউ যদি কয়েক বছর আগে অন্যের কোনো সম্পদ নষ্ট করে থাকে, তাহলে তাকে কি সেই সম্পদের বর্তমান মূল্য পরিশোধ করতে হবে, নাকি যেদিন সম্পদটি নষ্ট হয়েছিল, সেদিনের মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে?
উত্তর: ক্ষতিপূরণের ক্ষেত্রে সম্পদ নষ্ট হওয়ার দিনের মূল্যই মূল বিবেচ্য। তবে এর পাশাপাশি মুদ্রাস্ফীতি ও মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে সৃষ্ট মূল্যহ্রাসও পূরণ করতে হবে এবং ক্ষতিপূরণের হিসাব করার সময় তা বিবেচনায় নিতে হবে।
সংক্ষেপে: সম্পদ নষ্ট হওয়ার সময়কার মূল্যই ক্ষতিপূরণের মূল ভিত্তি; তবে পরবর্তী সময়ে মুদ্রার মূল্য কমে যাওয়ার ফলে যে আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে, সেটিও হিসাব করে পূরণ করতে হবে।
আপনার কমেন্ট